হাওজা নিউজ এজেন্সি: পোস্টে তিনি উল্লেখ করেন, আলী লারিজানীর মহোদয়ের সমাধিস্থলে গিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সঙ্গে তিনি ইরানের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসে লারিজানীর ভূমিকার প্রশংসা করেন। তাঁর ভাষায়, আলী লারিজানী ছিলেন “প্রজ্ঞাবান, দূরদর্শী ও পরিমিত নেতৃত্বের প্রতীক”, যাঁর জাতীয় নীতি প্রণয়ন ও আঞ্চলিক কূটনীতিতে অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
নাসিরুদ্দিন পাটোয়ারী আরও লেখেন, রাষ্ট্রীয় দায়িত্ববোধ, ভারসাম্যপূর্ণ চিন্তা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির মতো বিষয়ে ভবিষ্যৎ নেতৃত্ব তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে পারে। তিনি প্রয়াত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং ফাতিহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বলেও পোস্টে উল্লেখ করেন।
তিনি তার ফেসবুক পোস্টে আরও লিখেন, আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করেন, মর্যাদা বৃদ্ধি করেন এবং তাঁর অবদান কবুল করেন।

আপনার কমেন্ট